1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্রফির জন্য টাইগারদের চূড়ান্ত পরীক্ষা আজ রাতে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ট্রফির জন্য টাইগারদের চূড়ান্ত পরীক্ষা আজ রাতে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্রীলঙ্কা সফরের শেষ বাঁকে এসে আজ রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজে ১-১ সমতা থাকায় এটি কার্যত ফাইনাল। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ চাইবে সফর শেষ করতে জয় দিয়ে, অপরদিকে শ্রীলঙ্কা নিজের মাটিতে সিরিজ হাতছাড়া করতে চায় না।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যেভাবে ৮৩ রানে বড় জয় পেয়েছে, তাতে তাদের আত্মবিশ্বাস এখন চূড়ায়। ম্যাচে লিটনের ৫০ বলে ৭৬ রানের ঝলক, হৃদয় ও শামিমের গুরুত্বপূর্ণ অবদান এবং রিশাদ হোসেনের ৩ উইকেট দলকে দিয়েছে নতুন গতি। বোলিং আক্রমণে মিরাজ ও সাইফউদ্দিনও ছিলেন প্রশংসনীয়।

অন্যদিকে, ৯৪ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কা চাপে আছে। ঘরের মাঠে এটি ছিল তাদের সর্বনিম্ন টি-টোয়েন্টি সংগ্রহ। কুশল মেন্ডিস, নিসাঙ্কা, শানাকা ও পেরেরাদের আজ ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। অধিনায়ক আসালঙ্কার কাঁধে রয়েছে ভারসাম্য রক্ষার বড় দায়িত্ব।

তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার নাম ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতি। বিকল্প লেগস্পিনার জেফরি ভান্ডারসে এখনো ছাপ রাখতে পারেননি।

প্রেমাদাসা স্টেডিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যানও ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। গত ১০টি রাতের ম্যাচে ৯টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। প্রথম ইনিংসে গড় স্কোর মাত্র ১২৫। ফলে টস জিতলে ফিল্ডিং নেওয়াটাই হতে পারে দুই দলের লক্ষ্য। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা ম্যাচে ছন্দপতন ঘটাতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar