1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাম্বুলায় শুরু ‘ফাইনাল’, টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডাম্বুলায় শুরু ‘ফাইনাল’, টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডাম্বুলায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচেই নির্ধারিত হবে ট্রফির ভাগ্য।

সিরিজের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ৭ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ডাম্বুলায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ৮৩ রানে জিতে নেয় সমতা। ফলে আজকের ম্যাচটি কার্যত পরিণত হয়েছে এক ফাইনালে।

বাংলাদেশ একাদশে আজ দেখা যাচ্ছে কিছু পরিবর্তন। আগের ম্যাচে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে একাদশে ঢুকেছেন তানজিম সাকিব ও শেখ মাহেদী হাসান। আগের ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাস আজও দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং উইকেটরক্ষকের দায়িত্বেও আছেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য ম্যাচজয়ী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন, যিনি সিরিজে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন এবং আইসিসি র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন। ব্যাটিংয়ে চোখ থাকবে ফর্মে থাকা লিটন ও তাওহীদ হৃদয়ের দিকে।

অন্যদিকে, শ্রীলঙ্কার বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে পারেন নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্ডো। দলের একাদশে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহীশ থিকশানা, জেফরি ভানডারসে, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar