1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে চাঁদা দাবির অভিযোগে জামায়াত নেতাকে বহিষ্কার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

কুড়িগ্রামে চাঁদা দাবির অভিযোগে জামায়াত নেতাকে বহিষ্কার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় আনিসুর রহমান নামে ১ জামায়াতের নেতাকে শুক্রবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো: আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার জানানো হয়।

জানা যায়, বহিষ্কৃত ঐ নেতা জামায়াতের ইসলামীর সহযোগী অংঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি পদের দায়িত্বে ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে দেখা যায়, আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পরিবারকে নিঃস্ব করেছে এবং বাবু নামে এক ব্যবসায়ীর কাছে মামলা থেকে অব্যাহতির কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেছে। বিষয়টি জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হলে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আজিজুর রহমান এর সঙ্গে কথা হলে তিনি জানান, “সংগঠনের কোনো নেতা বা কর্মী সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকার সুযোগ নেই, আর তাতে সে যেই হোক না কেন। আমরা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, তাঁরা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

এর আগেও, বেশ কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ওই বহিষ্কারকৃত জামায়াত নেতার চাঁদা দাবির একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছিল যেখানে ব্যবসায়ী বাবুকে মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করতে শোনা যায়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar