1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৮৫ জন খবরটি পড়েছেন
ছবি- বিডিটেলিগ্রাফ

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলাম। ডাক্তার পরীক্ষা করে ছানি অপারেশন করতে বললেন। আজ চিকিৎসার জন্য চক্ষু হাসপাতালে যাচ্ছি”, কথাগুলো বলছিলেন চোখের চিকিৎসা নিতে আসা রোগী বেগম আক্তার। ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনা খরচে তার চোখের ছানি অপারেশন করা হবে। এছাড়া ফ্রি ঔষধও পাবেন তিনি।

বেগম আক্তারের মতো দু:স্থ-অসহায়দের সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। তাদের খাওয়াদাওয়া, যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি।

‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

রবিবার (২০ জুলাই) ৪২ জন রোগীকে ময়মনসিংহে পাঠানো হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩১ জন নারী রয়েছেন।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।

চিকিৎসা নিতে আসা রোগী রহিমা খাতুন বলেন,আমরার (আমাদের) মতো গরীব মাইনসের (মানুষের) চোহের (চোখের) চিকিৎসা করার সামর্থ্য নাই। ব্যারিস্টার স্যারের সহযোগিতায় আমার চোহের (চোখের) চিকিৎসা অইবো (হবে)। তিনি আমরারে (আমাদের) বিনা খরচে চিকিৎসা করাইতাসেন (করাচ্ছেন)।

অপর রোগী ইউনুছ আলী বলেন,চোখে দেখি না। তাই কাজকর্মও করতে পারি না। ডাক্তার বলেছে অপারেশনের পর চোখের আলো ফিরে পাবো। আমি অনেকদিন ধরে এই অপেক্ষায় আছি। অবশেষে কায়সার কামাল ভাইয়ের উদ্যোগে সেই আশা পূর্ণ হচ্ছে।

জানা গেছে,বিভিন্ন ধাপে ৯৩২ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে।

খোঁজ নিয়ে জানা গেছে,কিছুদিন পূর্বে অপারেশন সম্পন্ন হওয়া রোগীরা এখন পুরোপুরি সুস্থ। তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন। তাদের চোখে ফিরে এসেছে আলো। তারা ফিরেছেন স্বাভাবিক জীবনে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar