1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মধ্যরাতে মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

মধ্যরাতে মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮১ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্টঃ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের হতাহতের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) রাত ২টা থেকে শুরু করে মঙ্গলবার (২২ জুলাই) ভোর পর্যন্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মঙ্গলবার ভোরে বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে কিছু শিক্ষকও উপস্থিত ছিলেন। তাদের দাবি সম্বন্ধে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তারা এখনো সেখানে আছে কি না, তা খোঁজ নিয়ে জানানো হবে।’

প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সঠিক সংখ্যা জানতে তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন। মধ্যরাতে উদ্ধার অভিযান চলাকালে তারা দেখেছেন, স্কুল প্রাঙ্গণেই এখনো উদ্ধারকর্মীরা কাজ করছেন। তবে কী ধরনের কার্যক্রম চলছে বা ঠিক কী অবস্থায় উদ্ধার কাজ পরিচালিত হচ্ছে, তা তারা স্পষ্টভাবে বুঝতে পারছেন না।

তারা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষকদের কেউই ঘটনাস্থলে প্রবেশ করতে পারছেন না। এমন অনির্দিষ্টতা, আতঙ্ক ও তথ্যের স্বচ্ছতার অভাব থেকেই তারা বিক্ষোভে বসেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রধান দাবি হলো বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো অবিলম্বে বাতিল করে আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ বিমান চালুর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তারা দাবি জানান, বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলো যেন আরও মানবিক ও নিরাপদভাবে রূপান্তর করা হয়।

তারা আরও বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং বিষয়টি নিয়ে কোনো গোপনীয়তা রাখা যাবে না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গভীর রাত পর্যন্ত চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar