1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রতিবাদ সমাবেশ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রতিবাদ সমাবেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও অন্যান্য শিক্ষকরাও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন।এসময় বিশ্ববিদ্যালয়টির প্রক্টর কমান্ডার ইরফান মাহদী নিহত ও আহতদের স্মরণ করে শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন।

গতকাল রক্তের ব্যবস্থা করতে শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে আসায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন ফুলের মতো নিষ্পাপ শিশুরা আজকে স্কুলে ক্লাস করতে গিয়ে মারা গেলো,এর দায়ভার কে নিবে? কত বাবা-মা এর বুক খালি হলো এর জবাব কে দিবে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন,আজ আহত ও নিহতদের আসল সংখ্যা নিয়ে রাজনীতি চলছে। কেন সরকার এখনো আহত ও নিহতদের পরিচয় ও সংখ্যা প্রকাশ করতে পারছে না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা আরও জানান,এমন এক মর্মান্তিক দূর্ঘটনার পরেও কেন এইচএসসি পরিক্ষা স্থগিতের জন্য আন্দোলন করতে হয়।

সেসময় তারা শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন এবং পুরনো যুদ্ধবিমান বাদ দিয়ে আধুনিকায়ন এর উপর গুরুত্বারোপ করেন।এসময় স্লোগানে স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়।পরে প্রতিবাদ সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের পদ্মা ভবন অতিক্রম করে মেঘনা ভবনের সামনে এসে শেষ হয়।পরবর্তীতে আহত ও নিহতদের জন্য মোনাজাতের মাধ্যমে সমাবেশটি শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar