1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবরের চেষ্টা, ভাইরাল ভিডিওতে তোলপাড় - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবরের চেষ্টা, ভাইরাল ভিডিওতে তোলপাড়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩২৭ জন খবরটি পড়েছেন

শেরপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শেরপুরের শ্রীবরদীতে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মো. খলিলুর রহমান (৮০) তার স্ত্রী খোশেদা বেগমকে (৭০) টেনে এনে আগে খোঁড়া গর্তে শুইয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছেন। স্ত্রী চিৎকার করলে তিনি তার মুখে থাপ্পড় মারেন। আশপাশে মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি। ভিডিওটি ধারণ করে ফেসবুকে পোস্ট করেন তাদের নাতি, যা দ্রুত ভাইরাল হয়।

স্থানীয়রা জানান, প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে সেবা ও চিকিৎসা করলেও উন্নতি হয়নি। দরিদ্রতা ও মানসিক চাপে ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন স্বামী।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, ভিডিও দেখার পর পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar