1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেনীতে সিজারের ছয় মাস পর নারীর পেট থেকে গজ কাপড় উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ফেনীতে সিজারের ছয় মাস পর নারীর পেট থেকে গজ কাপড় উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৮৫ জন খবরটি পড়েছেন

চিকিৎসকের গাফিলতির অভিযোগ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশেষ প্রতিনিধি।

‎ফেনীতে বাচ্চা প্রসবের অস্ত্রোপচারের (সিজার) ৬ মাস পর এক নারীর পেট থেকে গজ (ব্যান্ডেজ) বের করা হয়েছে। ভুক্তভোগী নারীর নাম ফরিদা ইয়াসমিন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রবাসীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ফেনীর আল-কেমী হাসপাতালে ফরিদা ইয়াসমিনের সিজার করানো হয়। হাসপাতালটির চিকিৎসক ডা. তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে অপরেশনটি সম্পন্ন হয়। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন, ওই নারীর পেটে রক্ত পরিষ্কার করার গজ কাপড়ের টুকরা রয়েছে, দ্রুতই অস্ত্রোপচার করতে হবে।

একপর্যায়ে বৃহস্পতিবার (২৮ অগাস্ট) রাতে ফেনী আল বারাকা হাসপাতালের এক চিকিৎসক দ্বিতীয় দফায় ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। এ সময় নারীর পেট থেকে গজ কাপড়ের টুকরা বের করা হয়। বর্তমানে ভুক্তভোগী একই হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

অভিযোগের বিষয়ে ডা. তাসলিমা আক্তার জানান, প্রসূতির ব্যাপারে ফেনী আল বারাকা হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। ‎এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই ফয়সাল জানিয়েছেন, আমার বোন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এ দায়ভার ডা. তাসলিমাকে নিতে হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবায়েদ করিম জানিয়েছেন, সিজারের রোগীর গজ কাপড় পেটের ভেতর রেখে সেলাই করে দেওয়ায় ডা. তাসলিমার বিরুদ্ধে মৌখিকভাবে ভুক্তভোগীর ভাই অভিযোগ জানিয়েছেন। অভিয়োগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar