1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় নৌকা, মাছসহ পাঁচ জেলে আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় নৌকা, মাছসহ পাঁচ জেলে আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি , শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার সময় ৭টি নোঙর, ১টি নৌকাসহ পাঁচ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকার রায়মঙ্গল বাওনে নদী থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, আটককৃতরা হলেন, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন টেংরাখালী গ্রামের আশরাফ গাজীর ছেলে আজিবর গাজী (৪৬), একই গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে রফিকুল সরদার (৩৬), রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের আজিজুল গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২২), একই গ্রামের মৃত মোরশেদ শেখের ছেলে রেজাউল শেখ (৪৩) ও গোলাখালী গ্রামে মৃত সুশীল মন্ডলের ছেলে দুখে মন্ডল (৪০)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, সুন্দরবনের নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় পাঁচ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ, নৌকাসহ নোণর জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পিওআর মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar