1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টিকে থাকার লড়াইয়ে ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

টিকে থাকার লড়াইয়ে ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হিসেবে পরিচিত এই হলটি ছিল সিনেমাপ্রেমীদের প্রধান আকর্ষণ। কিন্তু এখন বছরের বেশিরভাগ সময় দর্শকশূন্য থাকে, শুধু ঈদ মৌসুমেই কিছুটা ভিড় দেখা যায়।

হলটির কর্ণধার জিয়াউল ইসলাম মিঠু জানান, দেশি ছবির সংকট এবং বিদেশি ছবি আমদানির পথ বন্ধ থাকায় মণিহারকে সচল রাখা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে পুরনো টলিউড ছবি দিয়েই কোনোভাবে চলমান রাখা হচ্ছে, তবে দর্শকপ্রবাহ নেই বললেই চলে। কোরবানি ঈদের পর থেকে নতুন ঢালিউড ছবি মুক্তি পায়নি, আর যেগুলো এসেছে সেগুলো ‘আর্ট ফিল্ম’, যা সাধারণ দর্শককে টানতে ব্যর্থ হয়েছে।

হলের ব্যয়ভার টানতে সিনেমার আয়ের পাশাপাশি কমপ্লেক্সের দোকান, হোটেল ও কমিউনিটি সেন্টারের আয়ে নির্ভর করতে হচ্ছে মালিককে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী এই হল বন্ধ হয়ে যেতে পারে।

জিয়াউল ইসলাম আরও বলেন, “আগে প্রতি সপ্তাহে দুটি ছবি আসত, এখন মাসে একটিও পাওয়া যায় না। আমদানি নিষিদ্ধ হওয়ায় বলিউড সিনেমাও চালানো যাচ্ছে না। স্থানীয় প্রযোজনা বাড়ানো না হলে বা আমদানির সুযোগ না দিলে সিনেমা হল টিকে থাকতে পারবে না।”

সম্প্রতি হল মালিকরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে ছবি আমদানির বিষয়ে আলোচনা করলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে মণিহারের মতো ঐতিহাসিক একটি সিনেমা হল বন্ধ হওয়ার শঙ্কা ক্রমেই বাড়ছে।

১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করে মণিহার। ১,৪০০ আসন বিশিষ্ট এই হলটি এসএম সুলতানের তত্ত্বাবধানে নির্মাণ-পরবর্তী সাজসজ্জার মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar