1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোহনগঞ্জে সেতুর নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মোহনগঞ্জে সেতুর নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ জন খবরটি পড়েছেন

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সেতুর নিচে পাওয়া গেল এক ব্যক্তির মরদেহ। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, নিহতের নাম আব্দুল কদ্দুছ মিয়া (৬২)। তিনি হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির কাছে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন।

তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্ট রোগ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি ছিলেন। পরবর্তীতে  হাসপাতালে গিয়ে তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। আজ বাড়ির পাশে হরিপুর সেতুর নিচে তার লাশ পাওয়া গেছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন আব্দুল কুদ্দুছ। গতকাল সন্ধ্যায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। বাড়ির পাশে থাকা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছেন।

ধারণা করা হচ্ছে – শ্বাসকষ্ট নিয়ে নদী পার হতে গিয়ে হয়ে হয়ত ডুবে গিয়েছেন। লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar