1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দিনাজপুরে থানায় দায়িত্বরত পুলিশ কনস্টেবলের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দিনাজপুরে থানায় দায়িত্বরত পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ জন খবরটি পড়েছেন

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামের এক পুলিশ সদস্য মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিজানুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে সরকারি ডাক বিলি করার জন্য হাকিমপুর সার্কেল অফিসের উদ্দেশে রওনা হন কনস্টেবল মিজানুর। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষায় জানা যায়, তার হৃদরোগ এবং হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।

জানা গেছে, এক বছর পরই অবসরে যাওয়ার কথা ছিল তার। ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন মিজানুর রহমান। সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar