1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে পারিবারিক কলহে একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

লালমনিরহাটে পারিবারিক কলহে একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ জন খবরটি পড়েছেন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অলি আহম্মেদ (৪০) ও তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে পুলিশ ঝুলন্ত মরদেহ দুটি উদ্ধার করে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত অলি আহম্মেদ ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার স্ত্রী ছকিনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বেশ কিছুদিন ধরে অলির মা শরিফা বেগমের সঙ্গে তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। ঘটনার দিন সোমবার দুপুরেও তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়।

ধারণা করা হচ্ছে, এই কলহের জের ধরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের ভেতর একটি রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই দম্পতি। সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওসি মাহামুদুন নবী জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। পারিবারিক কলহের এমন করুণ পরিণতিতে হতবাক সকলেই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar