1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৮ জন খবরটি পড়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জ সদরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় এক ফ্ল্যাট বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দরজা ভেঙে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—শিখা আক্তার, তার দুই বছর বয়সী কন্যা সাইফা আক্তার এবং আট বছর বয়সী ছেলে আরাফাত ইসলাম আলভি। শিখা ছিলেন মালয়েশিয়া প্রবাসী শাহিন আহমেদের দ্বিতীয় স্ত্রী। আলভি শাহিনের প্রথম স্ত্রীর সন্তান।

প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল চাইতে তাদের দরজায় নক করলেও কোনো সাড়া মেলেনি। একাধিকবার চেষ্টা করেও সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে জানানো হয়। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে।

পুলিশ জানায়, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, দুই শিশুর মরদেহ ফ্লোরে পড়ে আছে এবং শিখার মরদেহ খাটের উপর। ঘটনাস্থলে একটি বিষের বোতলও উদ্ধার করা হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের কারণে শিখা আক্তার দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar