1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমগাছে ঝুলছিল মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

আমগাছে ঝুলছিল মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার কাপাসহাটি গ্রামে হাফিজুর রহমান (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির
মরদেহ ঝুলন্ত অবস্থায় আম গাছ থেকে উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকালে উপজেলার কাপাসহাটি গ্রামের মহসিন আলীর ঘেরপাড় থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। সে কাপাসহাটি গ্রামের কালু শেখের ছেলে।

নিহত হাফিজুরের পিতা কালু শেখ জানান, তার ছেলে জাহাজে কাজ করতো, সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় অনেক চিকিৎসক দেখানো হয়েছে, তবে ভারসাম্য হারানোর কারণে এর আগেও সে আত্মহত্যা করার চেষ্টা করে। যার কারণে ছেলের বৌ তাকে ছেড়ে চলেও গেছে।

স্থানীয়রা জানান, গতকাল হাফিজুর তার বড় ভাইয়ের বাসায় গিয়েছিল ভাত খেতে। বাড়িতে কাউকে না পেয়ে হয়তোবা মনের কষ্টে বিকালে বা রাতের কোনো এক সময়ে আত্মহত্যা করতে পারে। নিহতের বড় ভাবী জানান, ছোটবেলা থেকে তাদেরকে মানুষ করেছেন তিনি, আমার কাছে ভাত খেতে এসেছিলো। আমাকে না পেয়ে খিদের যন্ত্রণায় হয়তোবা সে এই পথ বেছে নিয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর
মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar