1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে ডাকাতির সময় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ,থানায় মামলা, গ্রেপ্তার ৩ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

দৌলতপুরে ডাকাতির সময় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ,থানায় মামলা, গ্রেপ্তার ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ ও ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলা হওয়ায় পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এলাকাবাসী জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ ও লুটের পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী নারী ও তার শ্বশুর। এলাকাবাসী আরো জানায় ঘঁনাটি কতিপয় প্রভাবশালী ব্যাক্তি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করার কারণে মামলা করতে দেরী হয়।

ভুক্তভোগী পরিবার ও থানায় দাএয়র করা এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে লাবু (৩৫), তারিক (৪০) ও সুবেল (৩৫)-সহ ৭/৮ জন ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে তার স্বাামী ও দেবরকে হাত ও পা বেঁধে ফেলে। তারা অস্ত্রের মুখে ত্রাস সৃষ্টি করে নগদ টাকাসহ দুই লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে। এরপর তারা ভুক্তভোগী গৃহবধুকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন তিনি। পরে তার তিন বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে লাবু, সুবেল ও তারিক পালাক্রমে পালাক্রমে ধর্ষণ করে। দুর্বৃত্তরা এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। এর আগে ডাকাতদল পাশের জহুরুলের বাড়িতেও ডাকাতি করে।

সেখান থেকে ফেরার পথে ডাকাতরা ঐ গৃহবধুর বাড়িতে লুটপাট করে। সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ করে। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর ও পরে কুষ্টিয়া জেনাএরল হাসপাতালে ভর্তি করে। সেখানে ভুক্তভোগী গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে সংঘবদ্ধ ধর্ষণের এবং তার শ্বশুর বাদী হয়ে ডাকাতির মামলা করেছেন।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, মামলার পরপরই তিন আসামি লাবু, সুবেল ও তারিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এ ঘঁনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে তিনি
জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar