1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নেত্রকোণায় ড্রেজার মালিককে জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নেত্রকোণায় ড্রেজার মালিককে জরিমানা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৫ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নেত্রকোণার মোহনগঞ্জে মোতালিব মিয়া (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য জানান।

তিনি বলেন,গতকাল শুক্রবার বিকেলে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় কংস নদীতে থাকা বালুভর্তি বাল্কহেড জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা করা হয়।

অভিযুক্ত ড্রেজার মালিক মোতালিব মিয়া কলমাকান্দা উপজেলার বাসিন্দা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় এক প্রভাবশালী চক্র উপজেলার ধনু ও কংস নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করেন। পরে এসব বালু মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ও টেংগাপাড়াসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। শুক্রবার দুপুরে অবৈধভাবে নদী থেকে উত্তোলন করা বালু নিয়ে একটি বাল্কহেড পৌরশহরের টেংগাপাড়া কংস নদীর ঘটে লাগে। খবর পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar