1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে ট্রাক চাপায় যুবক নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরে ট্রাক চাপায় যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন শেখ(২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের চালকসহ ২ জন আহত হয়। সোমবার রাত ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলী শিবরামপুরে এই দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শোভন শেখ মাগুরা জেলার শেখ মিজানুর রহমানের ছেলে। তার বাবা ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড চাকুরি করেন। নিহত শোভন শেখ জেলার সদর উপজেলার বৈঠাখালী দয়ামপুর গ্রামে মামা টোকন শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

এই ঘটনায় একই গ্রামের মোঃ দুদু মোল্লার ছেলে আব্দুল্লাহ(২১) ও শহরের গোয়ালচামট এলাকায় মিলন(২২) আহত হয়েছে। নিহতের প্রতিবেশি ফরিদ শেখ জানান, মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি আসার পথে শিবরামপুর এলাকায় ভ্যানের পিছনে ধাক্কা লাগে।

সাইকেলের পিছন থেকে শোভন ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।

রাতে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদউজ্জামান জানান, শিবরামপুরে ট্রাকের চাপায় শোভন নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছে।

এসময় মোটরসাইকেলের অপর দুই যুবক আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar