1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই - অধ্যাপক মুহাম্মদ ইউনূস - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই – অধ্যাপক মুহাম্মদ ইউনূস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দাবি করেছেন, দেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই এবং এ ধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনলাইন সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া ওই সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।

অভিযোগ খণ্ডন করে অধ্যাপক ইউনূস বলেন, “এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর ছড়ানো। বাংলাদেশের ভেতরের বাস্তবতা অনেক ভিন্ন।” তিনি আরও দাবি করেন, দেশে সহিংসতা ছড়ানোর বিষয়টি বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

২০২৪ সালে গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে আসেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি স্মরণ করেন, “মানুষ যখন আমাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমি বিস্মিত হয়েছিলাম। আমি চাইনি এই দায়িত্ব নিতে। কিন্তু আন্দোলনকারীদের বলেছিলাম—আপনারা যদি দেশ ও গণতন্ত্রের জন্য এত কিছু ত্যাগ করতে পারেন, তাহলে আমিও আমার সিদ্ধান্ত বদলাব।”

সাক্ষাৎকারে তিনি আরও আলোচনা করেন নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রসঙ্গসহ নানা ইস্যু নিয়ে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar