1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে বিএসটিআই অভিযানে নিতাই মিষ্টি ঘরকে ১১ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

রাজশাহীতে বিএসটিআই অভিযানে নিতাই মিষ্টি ঘরকে ১১ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাহেব বাজার আরডিএ মার্কেট সংলগ্ন নিতাই মিষ্টি ঘরকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের জন্য মানসনদ গ্রহণ করেনি। এছাড়া ‘দই ও ঘি’ পণ্যগুলোর মানসনদ নবায়ন ছাড়াই উৎপাদন ও বিক্রয় চলছিল। পণ্যের প্যাকেটেও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ বাধ্যতামূলক লেবেল ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১১,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তার অধিকার সুরক্ষায় রাজশাহীসহ সারা দেশে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar