1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুক্তির আগেই ৯ কোটি রুপির ঝড় তুলল কান্তারা প্রিক্যুয়াল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মুক্তির আগেই ৯ কোটি রুপির ঝড় তুলল কান্তারা প্রিক্যুয়াল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এ ছবিটির অগ্রিম বুকিং থেকে ইতোমধ্যেই আয় দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি রুপি।

প্রযোজনা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১,৩১,৪৯১টি টিকিট বিক্রি হয়েছে। শুধু কন্নড় নয়, হিন্দি, মালায়ালামসহ বিভিন্ন ভাষার সংস্করণও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, মুক্তির দিন পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে।

ছবিটি সারা ভারতে ৫,১৯৫টি শোতে মুক্তি পাচ্ছে। নির্মাণ ও পরিচালনায় আছেন ঋষভ শেঠি, যিনি মূল কান্তারা ছবিতেও অভিনয় করেছিলেন। নতুন ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন জয়রাম, রুক্মিনী বসন্ত ও গুলশান দেবিয়া।

২০২২ সালে মাত্র ১৬ কোটি রুপির বাজেটে নির্মিত কান্তারা বিশ্বব্যাপী ৪০০ কোটির বেশি আয় করে আলোচনায় আসে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত প্রিক্যুয়াল নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar