1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল হিজলী গ্রামে মাদক বিরোধী অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গাবতলী মডেল থানার একটি চৌকস টিম গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন এলাকায় চলমান শারদীয় দুর্গাপূজা মন্ডপে ডিউটি করতেছেন সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল খালেক।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, হিজলী গ্রামের মোস্তাফিজার রহমানের পুত্র মাদক ব্যবসায়ী জিব্রাইল ইসলাম ওরফে জুয়েল (৪৫) সে তার বাড়ির সামনে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণাত অফিসার ফোর্স এর সহায়তায় তাকে আটক করে পুলিশ।

অতঃপর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে নিজ হেফাজতে থাকা অবৈধ নিষিদ্ধ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬৫৫০টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Realme অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মাদক সেবনে ব্যবহৃত খন্ডিত ফুয়েল পেপার উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ট্যাবলেট মাদক সেবীদের নিকট বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। ইতিপূর্বেও সে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। পূর্বে তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করেন গাবতলী থানা পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar