1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে সাতগাড়ির হযরত আলীর পুকুরে গোসল করতে নেমে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত মোঃ রাকিব চুয়াডাঙ্গা শহরের এতিমখানাপাড়ার প্রবাসী মোঃ সেলিমের ছেলে। সে এম. এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ‘ক’ শাখার মেধাবী ছাত্র ছিলো। তার রোল নাম্বার ছিলো এক।

 পারিবারিক সুত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে রাকিবসহ তার কয়েকজন বন্ধুরা মিলে পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকায় হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে রাকিব সাতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত রাকিবের প্রতিবেশি খাজির আহমেদ জানান, চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি নামক এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে রাকিব। দুপুরের দিকে বন্ধুদের নানা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। রাকিব  পুকুরে গোসল করার এক ফাঁকে তলিয়ে যায়। বিষয়টি রাকিবের অন্য বন্ধুরা টের পেলে খোঁজা খুঁজির পর রাকিবকে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয় ।

এ সময় এলাকাবাসী সহায়তায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা যায়, নিহত রাকিবের পিতা সেলিম মালেয়েশিয়া প্রবাসী। নিহত রাকিব তার দাদীর সাথেই থাকতো। গতকাল সকালেই তার নানা বাড়িতে বেড়াতে যায় সে। সেখানে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন তিনি।

চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, রাকিব অত্যান্ত মেধাবী ছাত্র ছিলো। ক্লাসে সে ফার্স্ট বয় ছিলো। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকহত।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, বিষযটি শুনেছি, সদর হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar