1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পূজা মণ্ডপ সহ-সভাপতি আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পূজা মণ্ডপ সহ-সভাপতি আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩০ জন খবরটি পড়েছেন

গাজীপুর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরে পূজা মণ্ডপের সহ-সভাপতির বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর সুরাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত ভজেন্দ্র সরকার (৫৫) নিজের ঘরে খেলারত শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

শিশুর স্বজনরা খবর পেয়ে তাকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে কাশিমপুর থানায় সোপর্দ করে।

কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, শিশুর শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তাকে ফরেনসিক পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) পুলিশ ভজেন্দ্র সরকারকে আদালতে পাঠিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar