1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মনিরামপুরে ‘জামাই বাজার’: কোটি টাকার মাছ বিক্রি, উপচে পড়া ভিড় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মনিরামপুরে ‘জামাই বাজার’: কোটি টাকার মাছ বিক্রি, উপচে পড়া ভিড়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ জন খবরটি পড়েছেন

মনিরামপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের মনিরামপুরে প্রায় ৭০ বছরের পুরোনো ঐতিহ্য ‘জামাই বাজার’-এ এবারের আয়োজনও ছিল জমজমাট। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত চলা এ বাজারে কোটি টাকার মাছ বিক্রি হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বণিক সমিতি।

ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে বসা এ বাজারে উপচে পড়া ভিড় দেখা যায়। জামাইদের জন্য বিশেষ এ মেলায় মূল আকর্ষণ ছিল কাতলা, রুই, ব্ল্যাক কার্প, গ্লাস কার্প, পাঙাশ ও সিলভার কার্পের মতো বড় আকারের মাছ। এ বাজারে বিক্রি হওয়া মাছের ওজন ছিল ৫ থেকে ১৩ কেজি পর্যন্ত।

স্থানীয়দের ভাষ্যে, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় জামাইরা প্রতিযোগিতা করে বড় মাছ কিনে নিয়ে যান। সঙ্গে থাকে মুড়ি, মুড়কি, জিলাপি ও অন্যান্য খাবার। একে ঘিরে আনন্দ-উৎসব ছড়িয়ে পড়ে পরিবার ও আশপাশের গ্রামগুলোতে।

শুধু মনিরামপুর নয়, অভয়নগর ও সদর উপজেলা থেকেও মানুষ এসে মাছ কেনেন। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষের অংশগ্রহণে মেলাটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা।

৪০ বছরের অভিজ্ঞ মাছ ব্যবসায়ী শংকর বিশ্বাস জানান, নিজের ঘের থেকে তিনি ৬৫টি মাছ এনেছেন, যার মধ্যে সবচেয়ে বড় ছিল সাড়ে ১২ কেজি ওজনের কাতলা। অন্যদিকে প্রদীপ কুমার বাইন বলেন, প্রতি বছর জামাই হিসেবে তিনি শ্বশুরবাড়ি যাওয়ার আগে এখান থেকে বড় মাছ কিনে নিয়ে যান।

যদিও এ বছর বিক্রেতাদের একটি অংশ দ্বন্দ্বের কারণে মূল বাজারে দোকান বসান, ফলে মেলায় মাছ কিছুটা কম দেখা গেছে। তবুও মেলাকে ঘিরে আশপাশে হরেক রকম খাবার ও মিষ্টির দোকান বসে।

ঢাকুরিয়া প্রতাপকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হান্নান গাজী জানান, ১৯৫০ সাল থেকে চলে আসা এ মেলা এ অঞ্চলের ঐতিহ্যের অংশ। এই সংস্কৃতি ধরে রাখতে তারা নানা উদ্যোগ নিচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar