1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় আটক-৩ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় আটক-৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে চাঁদার টাকা না দেওয়ায় নওয়াপাড়ার দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ চরমপন্থীদলের সদস্যরা। শুক্রবার রাতে আটক হওয়া তিনজনের স্বীকারোক্তিতে এ তথ্য বেরিয়ে আসে বলে জানান, অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটক তিনজন হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে ইসরাফিল হোসেন (৩১), বুইকরা গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মুজিবর রহমান হাওলাদার (৬০) ও রাজঘাট এলাকার মৃত তরিকুল শেখের ছেলে হাসান শেখ (২৫)।

পুলিশ জানায়, প্রায় ৩ মাস আগে মেসার্স বিশ্বাস ট্রেডিংয়ের মালিক জিয়াউর রহমান বিশ্বাসের কাছে নিষিদ্ধ চরমপন্থীদলের নেতা সজল আহম্মেদ পরিচয়ে মোবাইল ফোনে একটি কল আসে। এসময় জিয়াউর রহমানের কাছে সংগঠনের জন্য ৫০লাখ টাকা চাঁদা দাবি করেন সজল আহম্মেদ। দাবিকৃত টাকা না পাওয়ায় আটক ইসরাফিল হোসেনকে এক হাজার ৫০০টাকা দিয়ে বোমা তৈরির নির্দেশ দেন চরমপন্থীদলের নেতা সজল। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ইসরাফিল তার দুই সহযোগিকে সঙ্গে নিয়ে পৃথক পৃথক মোটরসাইকেলে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেডিংয়ে দুটি বোমা নিক্ষেপ করে, যার একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর তারা মেসার্স তরফদার ট্রেডিংয়ের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, মামলা দায়েরের পর পাঁচ ঘন্টা মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই বোমা হামলা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার দিন ব্যবহৃত ২টি মোটরসাইকেলের মধ্যে একটি জব্দ করা হয়েছে। চরমপন্থীদলের নেতা সজল আহম্মেদকে আটকে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar