1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটুয়াখালীর বাউফলে হাইওয়েতে বেধড়ক পিটুনিতে আহত-১ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে হাইওয়েতে বেধড়ক পিটুনিতে আহত-১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২০ জন খবরটি পড়েছেন

পটুয়াখালীর বাউফল ফায়ারসার্ভিস স্টেশন সংলগ্ন দশমিনা-বরিশাল মহাসড়কের ওপরে বেধড়ক পিটিয়ে, —আনোয়ার নামের এক ব্যক্তিকে আহত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আবদুল্লাহ ওরফে রুবেল, তার ভাই রহমানসহ  পরিবারের সদস্যরা আনোয়ার নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে গুরুতর আহত করে। রাতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী আনোয়ারের দাবি, তিনি বিএনপির সমর্থক। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে মিথ্যা বানোয়াট পারিবারিক একটি অভিযোগ তুলে তার ওপরে অতর্কিত হামলা চালানো হয়েছে।

চিকিৎসা শেষে মামলা করবেন বলেও জানান ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াতের নেতা আব্দুল্লাহর ভাই এবং একই দলের সমর্থক রহমান বলেন, আমার স্ত্রীর নামে মিথ্যা অপবাদ রটানোর কারণে ওই ঘটনা ঘটেছে। এরসাথে রাজনীতির সম্পর্ক নেই।

এছাড়া প্রথমে আনোয়ার আমার বড় ভাইকে (আব্দুল্লাহ) থাপ্পড় দেয়, সেই ঘটনা ভিডিওতে আসেনি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। এখন পর্যন্ত বিষয়টি সম্পর্কে তথ্য নেই বলে জানিয়েছেন বাউফল থানা পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar