1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩০১ জন খবরটি পড়েছেন

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল (অপূর্ব রাদ) কর্তৃক মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন অবমাননার ঘটনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার পর বুটেক্সের পকেট গেটের সামনে শিক্ষার্থীরা ব্যানার–প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে মানববন্ধনে রূপ নেয়।

নারায়ে তাকবির আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ, আল কুরআনের অপমান সইবে না মুসলমান, সেক্যুলারিজম মুর্দাবাদ, আল কুরআনের শত্রুরা সাবধান ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এতে অংশ নেন।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার বলেন, “আমরা সকলে জানি ইসলামের শত্রুরা সুপরিকল্পিতভাবে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকদের মাধ্যমে ইসলামবিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, সমকামিতাকে বৈধ করার চেষ্টা করছে। যে ছেলেটি কুরআন অবমাননা করেছে, তার কাজটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সরকারকে সতর্ক করে বলতে চাই, দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মুসলিম জনতা রাস্তায় নামতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কিছু চিহ্নিত গোষ্ঠী ইসলামবিদ্বেষ ছড়াতে চাইছে। তাদের হুশিয়ার করছি, যদি ইসলাম পালনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমাদের সাধারণ ছাত্ররা ও জনগণ তা মেনে নেবে না। প্রয়োজনে পুরো ক্যাম্পাস ঘেরাও করার মতো পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আল হাজ্জ বলেন, “আল-কুরআন মহাবিশ্বের সর্বোচ্চ মহাগ্রন্থ। একে অবমাননার শাস্তি শুধু মৃত্যুদণ্ডই হতে পারে। বাংলাদেশের আইনে ধর্ম অবমাননার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তাই এই কুলাঙ্গারকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে।”

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী কাজী ওসমান মাহদী বলেন, “ভিডিওটি পুরোপুরি দেখার সাহস হয়নি। সেখানে দেখা যায় কোরআনকে পায়ের নিচে ফেলে অবমাননা করা হয়েছে। এটা শুধু কোরআনের অপমান নয়, বরং ১৫ কোটি মুসলমানের অন্তরে আঘাত। অথচ কিছু মিডিয়া আবার চেষ্টা করছে একে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দিতে। যদি সত্যিই সে পাগল হতো, তবে কীভাবে ময়মনসিংহ জেলা স্কুলে পড়েছে বা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে? এরকম ধোঁয়াশার চেষ্টা বাংলার মানুষ আর মেনে নেবে না।”

সবশেষে শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে স্লোগান দিতে দিতে পুনরায় ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং পকেট গেটে এসে কর্মসূচি সমাপ্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar