1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘুষের টাকাসহ আটক কাস্টমস কর্মকর্তা, পরে ছাড়ায় দুদকের বিরুদ্ধে প্রশ্ন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ঘুষের টাকাসহ আটক কাস্টমস কর্মকর্তা, পরে ছাড়ায় দুদকের বিরুদ্ধে প্রশ্ন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি। বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার বিকাল ৩টার দিকে বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার ও তার সহযোগী এক এনজিও সদস্যকে আটক করে দুদক। তবে রাত ৯টার দিকে কাস্টমস কমিশনারের কক্ষে টানা পাঁচ ঘণ্টার গোপন বৈঠকের পর কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় সাংবাদিকদের প্রশ্নে দুদক কর্মকর্তারা জানান, ঘুষ লেনদেনের অভিযোগে অভিযান চালিয়ে তারা নগদ টাকা উদ্ধার করেন। রাজস্ব কর্মকর্তা স্বীকার করেছেন, এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তারই ছিল। তবে টাকা সরাসরি তার কাছ থেকে না পাওয়ায় এনজিও সদস্যকে আটক রেখে রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনতা রাত ৯টার দিকে কাস্টমস হাউসের সামনে দুদকের গাড়ি প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং দুদক কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগ উঠেছে, অপরাধ স্বীকারের পরও কর্মকর্তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar