1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা, জননিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

নেত্রকোণায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা, জননিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় থানার মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় নাগরিকরা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকানের মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের উত্তর দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার অদূরে থানা মোড়ে নারায়ণ পালের মুদি দোকানটি অবস্থিত। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের লাশ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় আশপাশের বিভিন্ন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

মোহনগঞ্জ মনোহারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, একজন নিরীহ মানুষকে এভাবে মেরে ফেলার ঘটনা খুব ন্যাক্কারজনক। আমাদের নিরাপত্তা কোথায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar