1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু, মায়ের দাবি-এটি হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু, মায়ের দাবি-এটি হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ জন খবরটি পড়েছেন

নড়াইল প্রতিনিধি। নড়াইলের কালিয়ায় পুকুরে গোসল করতে নেমে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিহত তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং তার ভাই কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তারা স্থানীয় কৃষক আজিবার শেখ ও বেবি বেগমের সন্তান।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে প্রতিবেশী নাহার বেগম তাসলিমা ও কাওসারকে পুকুরপাড়ে যেতে দেখেন। পরে সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়ি না ফেরায় পরিবার তাদের খোঁজ শুরু করে। একপর্যায়ে তাসলিমার ওড়না পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পানিতে নেমে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেন।

তবে নিহতদের মা বেবি বেগম দাবি করেছেন, তার সন্তানদের মৃত্যু দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন, আমার মেয়ে সাঁতার জানতো, তারা ডুবে মরতে পারে না। আমার স্বামী ৮-৯ মাস আগে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং পরে দ্বিতীয় বিয়ে করেছে। সে-ই সন্তানদের হত্যা করে পুকুরে ফেলেছে।

অন্যদিকে, নিহতদের বাবা আজিবার শেখ দাবি করেন, তার সন্তানদের কেউই সাঁতার জানতো না; পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত ডুবে মারা গেছে।

ওসি মো. আশিকুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar