1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বিজিবি-পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র-গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার ২ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

দৌলতপুরে বিজিবি-পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র-গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে দু’টি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজাসহ দুইজনকে আটক করেছে। অভিযানে ১টি বিদেশী পিস্তল ও দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন,
১ রাউন্ড গুলি এবং দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ১টি ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়। মাহাবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

এরপর একইদিন সকাল সাড়ে ৬টার দিকে, বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধীন মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এ সময় তার সাথে থাকা হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে, ৪৭ বিজিবির চল্লিশপাড়া বিওপির আওতাধীন আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, এ ব্যাপারে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। আটক আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar