1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিদেশি বিমানবন্দরে সাইবার হামলার পর সতর্ক বাংলাদেশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বিদেশি বিমানবন্দরে সাইবার হামলার পর সতর্ক বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২০২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সতর্কতা জারি করে ১০টি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত এই নির্দেশনা গত সপ্তাহে দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। বিষয়টি ৯ অক্টোবর নিশ্চিত করেছেন সংস্থাটির এক দায়িত্বশীল কর্মকর্তা।

নির্দেশনায় সাইবার ঝুঁকি প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল ও লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা এবং অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা। পাশাপাশি সব কর্মকর্তাকে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো সাইবার নিরাপত্তা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB CERT টিম, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে জানাতে হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেখানে জানানো হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। তাই বাংলাদেশে আগাম সতর্কতা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, বেবিচকের ওয়েবসাইটও সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সংস্থাটিকে সাইবার ঝুঁকি মূল্যায়নে জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। এজন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar