1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেসি ছাড়াই আর্জেন্টিনার জয়, লো সেলসোর গোলে হার ভেনেজুয়েলার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

মেসি ছাড়াই আর্জেন্টিনার জয়, লো সেলসোর গোলে হার ভেনেজুয়েলার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ জন খবরটি পড়েছেন

মায়ামিতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে লিওনেল মেসি ছাড়াই জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (১০ অক্টোবর) হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ম্যাচের ৩১তম মিনিটে একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের দারুণ সমন্বয়ে তৈরি সুযোগে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। ভেনেজুয়েলা গোলরক্ষক হোসে কনত্রেরাস ছিলেন পরাস্ত।

ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি এদিন মাঠে নামেননি, তবে গ্যালারি থেকে সতীর্থদের খেলা উপভোগ করেছেন। তার অনুপস্থিতিতেও আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখে খেলা। ভেনেজুয়েলাকে গোলের সুযোগ খুব একটা দেয়নি দলটি।

৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ১৫ হাজার দর্শক। উপস্থিত সমর্থকরা উপভোগ করেছেন আর্জেন্টিনার সাবলীল ছন্দে খেলা এক ম্যাচ।

এটি ছিল আর্জেন্টিনার ফ্লোরিডা সফরের প্রথম ম্যাচ। আগামী মঙ্গলবার ফোর্ট লডারডেলে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি মূলত নির্ধারিত ছিল শিকাগোর সোলজার ফিল্ডে, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কারণে স্থান পরিবর্তন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar