1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাউশি ভেঙে নতুন দুটি অধিদপ্তর: আলাদা হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রশাসন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মাউশি ভেঙে নতুন দুটি অধিদপ্তর: আলাদা হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা প্রশাসন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুটি পৃথক অধিদপ্তর গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সদয় সম্মতি জানিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন দুটি সংস্থা হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কলেজ শিক্ষা অধিদপ্তর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দুটি পৃথক অধিদপ্তরের অর্গানোগ্রাম ও কার্যতালিকা তৈরির জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব সিফাত উল্লাহ। কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধি:)কে। সদস্য-সচিব হিসেবে থাকবেন বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকছেন শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-১ শাখার উপসচিব, জনপ্রশাসন ও অর্থ বিভাগের প্রতিনিধি, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তিন কর্মকর্তা—উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) ও সহকারী পরিচালক (বাজেট)।

নতুন দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো ও দায়িত্ব নির্ধারণে কমিটিকে রুলস অব বিজনেস ১৯৯৬ অনুসরণ করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া টিওএন্ডই (Table of Organization and Equipment) ও কর্মবন্টন নির্ধারণের দায়িত্বও তাদের ওপর ন্যস্ত করা হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রশাসনিক কর্মকাণ্ড পৃথকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar