1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দূর্ঘটনায় এস এস ইব্রাহিম (৪৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সালথার ফুকরা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইব্রাহিম সালথা উপজেলার সোনাপুরের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া বিষয়ের শিক্ষক ও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদী গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার যোগারদিয়া স্কুল থেকে মোটরসাইকেল চালিয়ে সালথা উপজেলা কমপ্লেক্স এর দিকে আসার পথে ফুকরা নামকস্থানে অপর দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষনা করেন।

এই ঘটনায় আহত ব্যক্তি বাশার খালাসী (৪০)। তিনি সালথার নটখোলা গ্রামের বাসিন্দা। তার অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে সালথা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar