1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেমের টানে ধর্ম পরিবর্তন; নরসিংদী থেকে শিবগঞ্জে প্রেমিকা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রেমের টানে ধর্ম পরিবর্তন; নরসিংদী থেকে শিবগঞ্জে প্রেমিকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ জন খবরটি পড়েছেন

প্রেমের টানে নরসিংদী থেকে বগুড়ার শিবগঞ্জে এসে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্বর্ণালী রানী বর্মন (২০)। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আয়েশা সিদ্দিকা (নেহা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর বাসিন্দা স্বর্ণালী রানী বর্মন দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। পারিবারিক ও সামাজিক বাধা সত্ত্বেও প্রেমের সম্পর্কে পরিণতি দিতে সম্প্রতি তিনি নিজ এলাকায় সবাইকে না জানিয়ে শিবগঞ্জে চলে আসেন।

পরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় ইমামের মাধ্যমে ইসলামিক রীতিতে ওই যুবককে বিয়ে করেন তিনি। ধর্মান্তরের পর তার নতুন নামকরণ করা হয় আয়েশা সিদ্দিকা (নেহা) এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ একে সত্যিকারের প্রেমের দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মান্তর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে নববিবাহিত আয়েশা সিদ্দিকা (নেহা) জানান—“আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায়, ভালোবাসার টানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং জীবনের নতুন অধ্যায় শুরু করতে এই সিদ্ধান্ত নিয়েছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar