1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া: সারজিস আলম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া: সারজিস আলম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৩৪ জন খবরটি পড়েছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক কোনো আইনের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া যাবে না এই প্রশ্নের উত্তর সরকার ও নির্বাচন কমিশনকেই দিতে হবে। আমরা দেশের শীর্ষ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি। যারা আইন পড়ান, বোঝেন ও তৈরি করেন তাদের মতে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। সরকারের উচিত নিজেদের ভুল স্বীকার করে জাতীয় নাগরিক পার্টির কাছে ক্ষমা চাওয়া।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা কমিটির সমন্বয় সভায় তিনি অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর এনসিপি শাখার প্রধান সমন্বয়ক ফয়সাল করিম সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিল সদস্য ডা. আব্দুল আহাদ প্রমুখ।

এ সময় সারজিস আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলকে অন্যায়ভাবে প্রতীক না দেয়, তা জনগণের অধিকার খর্ব করার শামিল।

সভায় উপস্থিত নেতাকর্মীরা সারজিস আলমের বক্তব্যে একাত্মতা প্রকাশ করে বলেন, জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করা যাবে না। সরকারকে জনগণের রায় ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সভা শেষে সারজিস আলম আরও জানান, আমরা সব সমস্যার সমাধান চাই সংলাপ ও গণতান্ত্রিক উপায়ে। তবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar