1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনসহ গাঁজা বিক্রেতা গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনসহ গাঁজা বিক্রেতা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা চেষ্টাসহ একাধিক মাদক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ১০০গ্রাম গাঁজাসহ সুমন বিশ্বাস (৪৭) নামে অপর এক গাঁজা বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে রুহুল আমিনকে এবং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন,অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম। আটক রুহুল আমিন নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম ওরফে খলিল কসাইয়ের ছেলে।

অপর আসামি সুমন বিশ্বাস শংকরপাশা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আবুল হাসান বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, আটক রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভয়নগরের আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর দায়ের করা ৪ কোটি টাকা চাঁদাবাজিরও মামলা রয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১০০গ্রাম গাঁজাসহ অপর এক মাদক বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে পৃথম মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar