1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে পেট্রোল ঢেলে আগুন: স্ত্রী-সন্তানসহ ছয়জন দগ্ধ, দুজনের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

নরসিংদীতে পেট্রোল ঢেলে আগুন: স্ত্রী-সন্তানসহ ছয়জন দগ্ধ, দুজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন

নরসিংদী জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ও দুপুরে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিনা বেগম (৩৮) ও তার ছেলে ফরহাদ (১৫)।

চিকিৎসক শাওন বিন রহমান জানান, রিনার শরীরের ৫৮ শতাংশ এবং ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় রিনার আরেক ছেলে তাওহিদ (৭) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যার শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন রিনার বড় ছেলে জিহাদ (২৪), বোন সালমা বেগম (৩৪) এবং ভাগ্নে আরাফাত (১৫)।

নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। অভিযুক্ত ফরিদ মিয়া (৪৪) স্ত্রী-সন্তানদের শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় রায়পুরার বারৈচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার (২২ অক্টোবর) রাত ৩টার দিকে ঘোড়াদিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিনার মা হোসনা বেগম শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফরিদকে একমাত্র আসামি করে মামলা করেন। পুলিশ জানিয়েছে, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar