1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত, আহত এক নারী - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত, আহত এক নারী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

নরসিংদী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত আবু তাহেরের দুই ছেলে—হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। আহত হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম (৩০) বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে হোরা মিয়াদের সঙ্গে আব্দুল আউয়াল ও তার পরিবারের বিরোধ চলছিল। শনিবার দুপুরে আউয়াল, তার ছেলে শিপন ও রিপনসহ ১০–১২ জন দা ও লাঠি নিয়ে হোরা মিয়াদের বাড়ির টিনের বেড়া ভাঙতে যায়। এ সময় বাধা দিলে তারা হোরা মিয়া, শাকিল ও মনিরাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা বলেন, “বেলা পৌনে ১টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হোরা মিয়া ও শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar