1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নদীপথে ভারতীয় কম্বল পাচারকালে দুর্গাপুরে ২০০ পিস কম্বলসহ আটক ১ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

নদীপথে ভারতীয় কম্বল পাচারকালে দুর্গাপুরে ২০০ পিস কম্বলসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নদীপথে ট্রলারে করে ভারতীয় কম্বল পাচারের সময় ২০০ পিস কম্বল সহ একজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাম উল্লেখপূর্বক দুইজন এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

শনিবার (১ নভেম্বর) আটককৃত কম্বল পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে কম্বল এবং ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সোহেল মিয়া (৪৮)। তিনি উপজেলার চৈতাটি এলাকার বাসিন্দা। মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।

পুলিশ জানায়, সোমেশ্বরী নদী দিয়ে ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে ভারতীয় কম্বল পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালাতে শুরু করে। এসময় সোহেল মিয়া পুলিশের জালে ধরা পড়ে। জব্দ করা হয় ইঞ্জিনচালিত নৌকা ও ২০০ পিস ভারতীয় কম্বল। জব্দ হওয়া এসব কম্বলের বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কম্বল সহ পাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়৷ আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar