1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৫ জন খবরটি পড়েছেন

গাইবান্ধা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি বলেন, পরিচয় নিশ্চিতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর কয়েক ঘণ্টা আগেই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা নবাবগঞ্জ গ্রামে গরু চোর সন্দেহে আবদুস সালাম (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে দুলালী বেগম (৪৩) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি বেলকা নবাবগঞ্জ গ্রামের আবদুল গণি মিয়ার স্ত্রী।

গণপিটুনির দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, পৃথক দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar