1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনায় বিএনপি অফিসে গুলি ও বোমা হামলা, নিহত শিক্ষক এমদাদুল - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

খুলনায় বিএনপি অফিসে গুলি ও বোমা হামলা, নিহত শিক্ষক এমদাদুল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯২ জন খবরটি পড়েছেন

খুলনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

খুলনার আড়ংঘাটা থানাধীন এলাকায় বিএনপির স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়েট আইটি গেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় গুলিবিদ্ধ হন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখসহ দুজন। মামুন শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, রাত ৯টার দিকে মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। তখন দুর্বৃত্তরা অফিসে ঢুকে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে এমদাদুল হক ও মামুন গুরুতর আহত হন।

পরে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে এমদাদুল হক পথেই মারা যান। তিনি ওই কার্যালয়ে ওয়াজ মাহফিলের জন্য অনুদানের টাকা সংগ্রহে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, হামলায় তিনজন আহত হয়েছেন, তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar