1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টেকনাফের গহিন পাহাড়ে বন্দি থাকা ২৫ নারী-শিশু উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

টেকনাফের গহিন পাহাড়ে বন্দি থাকা ২৫ নারী-শিশু উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে পাচারের জন্য বন্দি রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় ২ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সিয়াম-উল হক জানান, আটককৃত পাচারকারীদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, উন্নত জীবন, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়া পাঠাতে টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি করে রাখে।

মানবপাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিয়াম-উল-হক বলেন, ‘উদ্ধারকৃত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে ৩০ অক্টোবর কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী আলাদা আলাদা অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৫০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাংলাদেশ কোস্ট গার্ড।’

এছাড়া গত ২৮ অক্টোবর একই ইউনিয়নের শীলখালী ও জুম্মাপাড়া এলাকার পাহাড় ও উপকূলে আলাদা অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৫০ জন রোহিঙ্গাকে উদ্ধার করে র‍্যাব ও কোস্ট গার্ড।গত এক মাসে র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে টেকনাফ সীমান্তের বিভিন্ন পাহাড় ও উপকূলীয় এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৪৭৮ জনকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মানবপাচারকারী চক্রের ৫৩ সদস্যকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar