1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে মাদক কেনাবেচার সময় ২৮০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা দুই মাদক কারবারি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

দুর্গাপুরে মাদক কেনাবেচার সময় ২৮০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা দুই মাদক কারবারি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩১৭ জন খবরটি পড়েছেন
দুর্গাপুরে মাদক কেনাবেচার সময় ২৮০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা দুই মাদক কারবারি

নেত্রকোণা প্রতিনিধি ||

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার সীমান্ত উপজেলা দুর্গাপুরে ২৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।

এই দুই মাদক কারবারি হলেন উপজেলার কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া (২৬) এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক (২৫)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জব্দকৃত এসব মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা।

এর আগে সোমবার আনুমানিক রাত ৮টার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মউ গ্রামের জানিরগাঁও বাজারস্থ মাছ মহলের সামনের রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় দুজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।

এসআই রাসেল পারভেজ বলেন, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে পুলিশ আটক করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar