1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ জন খবরটি পড়েছেন
বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট

বাগেরহাট জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রাম থেকে সাদিয়া(৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। তিনি বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী।

তিন বছর ধরে স্বামী পারভেজের সঙ্গে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন। পারভেজ পেশায় বাসচালক এবং সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর ছেলে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এলাকাবাসীর খবর দিলে ওই গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর খবর পেয়ে ঘরে প্রবেশ করে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ঘরে ফেলে চলে গেছে কেউ।ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, শুক্রবারের পর থেকে সাদিয়ার স্বামী পারভেজকে এলাকায় কেউ দেখেনি। সব দিক বিবেচনা করে মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, ‘আমরা ঘটনাটির মূল রহস্য উদঘাটনে কাজ করছি। দ্রুতই প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar