নেত্রকোণা প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নাশকতার মামলায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাজন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) কলমাকান্দা সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজন মিয়া ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাশকতার একটি মামলায় মো. রাজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।