1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আদমদীঘিতে নারী কর্তৃক বিড়াল জবাই,জিডিঃময়নাতদন্তে ঢাকায় প্রেরণ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

আদমদীঘিতে নারী কর্তৃক বিড়াল জবাই,জিডিঃময়নাতদন্তে ঢাকায় প্রেরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৮ জন খবরটি পড়েছেন

আদমদীঘি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি বিড়াল জবাই করে হত্যার ঘটনায় বুলবুলি (২৬) নামের এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ মৃত বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করেছে।

এ ঘটনায় বাদী হয়েছেন প্রাণী অধিকার সংস্থা ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন–এর সদস্য এমরান হোসেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও দেখে বিষয়টি সংস্থার নজরে আনেন এবং পরে আদমদীঘি থানায় জিডি করেন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা বুলবুলি তার বাড়িতে একটি সাদা-কালো বিড়ালকে বটি দিয়ে জবাই করে হত্যা করেন। পরে মৃত বিড়ালটি পাশের ধানক্ষেতে ফেলে দেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বিড়ালটি উদ্ধার করেন। প্রতিবেশী শামছুন্নাহার মিনার কাছ থেকে বিড়ালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধারকৃত বিড়ালটি ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar