1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরের পল্লীতে কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশ-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি

দৌলতপুরের পল্লীতে কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এক প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন (২৮) ও তার ৩ বছরের শিশু কন্যা লামিয়া খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে দৌলতপুর থানা পুলিশ মা মেয়ের মরদেহ উদ্ধার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত রেশমা খাতুন ঐ গ্রামের সৌদিআরব প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী। লামিয়া ছিল তাঁদের একমাত্র সন্তান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু লামিয়া খাতুন শারীরিকভাবে অসুস্থ ছিল। অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারছিলেন না রেশমা খাতুন। প্রবাসী স্বামী রহিদুল ইসলাম নিয়মিত খোঁজ খবর রাখতেন না বলে জানা গেছে। তাছাড়া পারিবারিক কলহের কারণে সংসারের খরচ দিতেন না বলে স্থানীয়রা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট ও সাংসারিক অশান্তির কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শিশু লামিয়াকে হত্যা করে রেশমা নিজেও আত্মহত্যা করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ মন্ডল জানান, জানতে পেরেছি যে, ঐ মহিলার প্রবাসী স্বামী তাঁকে কোন টাকা পয়সা পাঠাতো না। অভাব অনটনের কারণে তারা আত্মহননের পথ বেছে নিতে পারে বলে তিনি জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, আর্থিক সংকট, শিশুর অসুস্থতা ও পারিবারিক অশান্তির কারণে রেশমা খাতুন তাঁর শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে আমরা ধারণা করছি। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar